ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:৪১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। নতুন রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

সংসদ সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদের এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করতে পারেন।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত সাত মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশন আহবান করেন। রাষ্ট্রপতির এই আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

সংসদ সচিবালয় জানায়, মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ আলোচনা এবং তা পাস করার আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে। বাজেটকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছিলো। রেকর্ড ২৫ কার্যদিবস স্থায়ী হওয়া ওই প্রথম অধিবেশনে মোট ৯৪টি বিল পাস করা হয়, যা সংসদীয় ইতিহাসে অন্যতম একটি বড়ো ঘটনা। দীর্ঘ বিরতির পর রোববার শুরু হওয়া এই দ্বিতীয় তথা বাজেট অধিবেশন কতো কার্যদিবস চলবে, তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জমাকৃত আগ্নেয়াস্ত্র ফেরত প্রদান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।
এছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।
‘‘ফ্রেশ এলপিজি এর হাত ধরে সবুজ জ্বালানি দেশজুড়ে’’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব এলপিজি দিবস।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ সমস্যা ও অস্বাভাবিক লোডশেডিংয়ের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর