এসএসসির ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’ এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নসহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যেই এই পরীক্ষার ফলাফল একযোগে দেশব্যাপী প্রকাশ করা হবে। বোর্ডগুলোকে সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাক্ষেত্রে সময়নিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। ১৮ বছর বয়সে যেখানে পড়াশোনা শেষ হওয়ার কথা, সেখানে সেশনজটের কারণে অনেকের ২০ বছর পার হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা নিতে হলে আমাদের এই সময় অপচয় রুখতেই হবে। শুধু এসএসসি নয়, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরের সেশনগুলোকেও আমরা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসছি। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩ বছরের কোর্স ৩ বছরে এবং ৫ বছরের কোর্স ৫ বছরেই শেষ করতে হবে, কোনো ওয়েটিং সেশন বা বিলম্ব বরদাশত করা হবে না।

আগামী শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার পরিকল্পনা নিয়ে মন্ত্রী জানান, ২০২৬ সালের জুনের মধ্যেই শিক্ষার্থীদের সিলেবাস শেষ হয়ে যাবে। সেশনজট পুরোপুরি দূর করতে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরু এবং ৮ ফেব্রুয়ারি শেষ করার একটি খসড়া রুটিন তৈরি করা হয়েছে। তবে রুটিনটি নিয়ে সর্বস্তরের মানুষের প্রতিক্রিয়া ও মতামত আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে পুনরায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকগণ উপস্থিত ছিলেন।

আরবিএস
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 
এবার শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। জুলাই মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে প্রতিটি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে এই কার্যক্রম শুরু...
দেশের উচ্চশিক্ষা স্তরে ভর্তি প্রক্রিয়ার বিদ্যমান জটিলতা দূর করতে দ্রুত একটি কার্যকর সমন্বিত ভর্তি ব্যবস্থা চালুর তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ বিপুলসংখ্যক...
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আখতার। 
ঢাকায় একটি বিবাদের সালিশ-মীমাংসা করতে গিয়ে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা নিহত হয়েছেন।
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যবসায়ী সোহাগ হোসেনের ভাড়া বাসায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে। পূর্বের ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে...
আসন্ন জাতীয় বাজেটে ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলতে যুগান্তকারী ও নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর