আগের বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৮ জুন) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাম্প্রতিক তিনটি আলোচিত ঘটনায় প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ২০২৪ ও ২০২৫ সালের তুলনায় উন্নত হয়েছে বলেও তিনি দাবি করেন।

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে সারাদেশে ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবি পত্রিকার কাটিংয়ের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে। তারা এ ধরনের ঘটনার কোনো তদন্ত করে না। 

এদিকে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত তদন্ত, গোয়ালন্দ ফেরিঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় যাত্রীদের প্রাণরক্ষা এবং মুন্সিগঞ্জে এক তরুণীর মরদেহ উদ্ধারে সাহসিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে ১৫ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রত্যেক পুলিশ সদস্যকে ২০ হাজার টাকা ও একটি করে সনদ প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে নৌ পুলিশের তিন সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার তদন্ত ও বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হওয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে নৈতিকভাবে আরও শক্তিশালী করা এবং দায়িত্ব পালনে উৎসাহিত করতেই এ পুরস্কার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে সাহসিকতাপূর্ণ কাজের জন্য পুলিশ সদস্যদের এভাবে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার নজির ছিল না। ভবিষ্যতেও দেশজুড়ে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে।

আরবিএস
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এবার ৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজা উদযাপিত হবে, যা গত বছরের তুলনায় অন্তত এক হাজার বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সার্বিক...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর