ইন্টার্নদের দাবিতে সরকারের আশ্বাস, কর্মবিরতি স্থগিত

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম

ছয় দফা দাবিতে চলমান আন্দোলন আগামী সাত কর্মদিবসের জন্য স্থগিত করেছেন ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকেরা। সোমবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারীদের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে মৌখিকভাবে ইতিবাচক আশ্বাস পেয়ে চিকিৎসকেরা তাদের সব কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেন।

বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয় এবং যৌথ প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী চিকিৎসকদের দাবি পূরণে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান। সিদ্ধান্তগুলো হলো:

এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ হলে সব বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসক এখন থেকে প্রতি মাসে নিয়মিত ভাতা পাবেন।

সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে।

স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আইনি পদ্ধতি অনুসরণ করে এবং অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে এটি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া বিসিপিএস এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিক্যাল কলেজে এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো তৈরির লক্ষ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে স্বাস্থ্যসচিব ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীদের দাবিগুলো কতোটা যৌক্তিক ও গ্রহণযোগ্য, তা সরকার নিবিড়ভাবে পর্যালোচনা করছে। এরপরই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে এই জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ছয় দফা দাবিতে গত দুই দিন ধরে দেশের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একযোগে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকেরা, যার ফলে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছিলো। সরকারের কাছ থেকে সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের মৌখিক আশ্বাস পাওয়ায় রাত থেকেই তারা কাজে ফিরছেন বলে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে।

একাত্তর/এসি
আন্দোলনকারীরা জানান, চিকিৎসক সমাজের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। একইসঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধসহ চার দাবিতে চার দিন ধরে কর্মবিরতিতে থাকা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা এক মাসের জন্য কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর