সাংবাদিকতার সংজ্ঞা ও নীতিমালা তৈরি করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম

তথ্য প্রবাহের অবারিত স্রোত থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই বর্তমান সময়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা ও পরিচ্ছন্ন কাঠামো তৈরি করতে চায় সরকার। এ লক্ষে সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং টেলিভিশন রেটিং পয়েন্টে (টিআরপি) স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির যুগে প্রতিদিন তথ্যের বিশাল প্রবাহ তৈরি হচ্ছে। সেখান থেকে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য বাছাই করাই এখন প্রধান চ্যালেঞ্জ। তাই সাংবাদিকতা পেশার একটি সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর এই সংজ্ঞা ও রূপরেখা নির্ধারণে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সাংবাদিকদের অধিকার ও খাতের উন্নয়নের বিষয়ে জোর দিয়ে মন্ত্রী জানান, সরকার সাংবাদিকদের কল্যাণে একটি স্থায়ী ও পরিচ্ছন্ন কাঠামো তৈরিতে কাজ করছে। এর অংশ হিসেবে ওয়েজবোর্ড ও সার্বিক নীতিমালা প্রণয়ন নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপশি, ইলেকট্রনিক মিডিয়ার টিআরপি ব্যবস্থার অনিয়ম দূর করে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেকোনো মূল্যে দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখার আহবান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, পেশাগত মান রক্ষা ও একটি পেশাদার পরিবেশ তৈরিতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
সরকারি কোষাগার বা রাজস্ব খাত থেকে কোনো অর্থ খরচ না করেই সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল খেলা সফলভাবে সম্প্রচার করেছে সরকার। আগামী বিশ্বকাপকে বাণিজ্যিক দিক থেকেও একটি লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার সার্বিক...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতিমধ্যেই দেশের তথ্য, যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এই প্রযুক্তিকে...
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের...
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর