রাষ্ট্রপতি নির্বাচন: মঙ্গলবার স্পিকারের মুখোমুখি হচ্ছেন সিইসি

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সংবিধান ও আইন অনুযায়ী শূন্য পদে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকায় এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক চিঠিতে জাতীয় সংসদ সচিবালয়কে স্পিকারের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

পরে ইসি সচিব জানান, মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে স্থানের ব্যাপারে তাৎক্ষণিক নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও একটি সূত্র বলছে, এই সাক্ষাৎ সংসদ ভবনেই হতে পারে।

এদিকে চিঠিতে জানানো হয়, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বীয় পদ থেকে পদত্যাগ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুযায়ী, পদত্যাগের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে তা পূরণ করতে নির্বাচন অনুষ্ঠানের নিয়ম রয়েছে।

এছাড়া ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫ ধারার বিধান মতে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনকে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে তফসিল ঘোষণা করতে হয়।

চিঠি সূত্রে জানা গেছে, স্পিকারের নির্ধারিত তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনারগণ এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। বৈঠকের পর শিগগিরই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

একাত্তর/এসি
রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়নমূলক কাজের জন্য গত শুক্রবার থেকে নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সার্ভার ডাউন রয়েছে। এর ফলে গত দুই দিন ধরে মাঠপর্যায়ের ইসি কার্যালয়গুলোতে স্বাভাবিক কার্যক্রম...
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।
আগামী সেপ্টেম্বরের জাতীয় সংসদ অধিবেশনেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এই মুহূর্তে বিশেষ কোনো অধিবেশন ডাকার...
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
পটুয়াখালীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক মক্তব শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ৫০ শতাংশ মেরামতকাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পুরো এক সপ্তাহ পর অবশেষে বরফ গলল! টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট ধরে রাখতে না পারার ক্ষত বুকে চেপে এতদিন নিশ্চুপ ছিলেন আর্জেন্টিনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর