ইউক্রেনকে ‘মূল্য দিতে হবে’, তেহরানের বার্তায় বাড়ছে উত্তেজনা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম

কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। ইউক্রেনকে খুব শিগগিরই এর পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেছেন দেশটির একজন শীর্ষ আইনপ্রণেতা।

ইরানের জাতীয় সংসদ মজলিসের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, ইউক্রেন খুব শিগগিরই বুঝতে পারবে যে, ইরান তার বিরুদ্ধে কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছেড়ে দেয় না।

তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যে কোনো হামলারই মূল্য দিতে হয়।

সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আজিজি লেখেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলারই মূল্য আছে, এবং আজও সেই বাস্তবতা অপরিবর্তিত রয়েছে।

তিনি আরও লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল এ বিষয়টি ভালোভাবেই জানে। ইউক্রেনও খুব শিগগিরই বুঝতে পারবে যে, ইরান নিজের বিরুদ্ধে কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছেড়ে দেবে না।

যারা ভুল হিসাব করেছে, তাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে, যোগ করেন তিনি। 

এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ দাবি করেন, কিয়েভ বাহিনী কাস্পিয়ান সাগরে এমন কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে, যেগুলো তার ভাষ্য অনুযায়ী ইরান সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তিনি একটি যুদ্ধজাহাজেও হামলার দাবি করেন।

তবে ইরান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জানায়, এতে একজন নাবিক নিহত, আরেকজন আহত হয়েছেন এবং একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তেহরান ঘোষণা দেয়, এ হামলার জবাব দেওয়া হবে।

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স-এ লেখেন, জেলেনস্কি ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছেন, যাতে একজন নাবিক নিহত হয়েছেন। তিনি ঘটনাটিকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন এবং দাবি করেন, এটি ইউরোপকে যুদ্ধে জড়ানোর উদ্দেশ্যে ইসরাইলের প্ররোচনায় সংঘটিত হয়েছে।

আরাকচি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের এই পদক্ষেপের জবাব না দিয়ে ইরান বসে থাকবে না।

আরবিএস
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা দুই সপ্তাহের ভারী বিমান হামলা আকস্মিকভাবে স্থগিত করার মাত্র দুদিনের মাথায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সৌদি আরব, জর্ডান এবং উত্তর ইরাকে...
যুক্তরাষ্ট্র ইসলামাবাদে হওয়া সমঝোতা (এমওইউ) লঙ্ঘনের পর ইরানের চালানো নাসর-২ অভিযানে দুই শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।  
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে আলোচনায় ইরান এখন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে, একই সাথে তিনি সতর্ক করেছেন যে, তেহরানের...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রসনে সহযোগিতার অভিযোগে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) কয়েকটি দেশকে কড়া বার্তা দিয়েছে তেহরান।
রাজবাড়ীতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালাতে গিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে সরকার।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর