চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি নির্বাচন করার জন্য টাকা রাখা হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের জন্য এই অর্থ রাখা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় ছয় হাজার কোটি টাকা কম-বেশি প্রয়োজন হবে এই পাঁচটি নির্বাচন সম্পন্ন করতে।

নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ, আমরা বসে সময়টি নির্ধারণ করবো বলেও জানান তিনি। 

আরবিএস
স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার বিষয়ে সরকারের কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা আলোচনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে কমিশন নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখছে। আগামী...
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
গণমাধ্যমের স্বাধীনতার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর