গণমাধ্যমকে বিরোধিতার জায়গা থেকে দেখা উচিত নয়: নাহিদ ইসলাম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

গণমাধ্যমের স্বাধীনতার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ওয়েস্টিনে ডেমোক্রেটিক জার্নালিস্ট এলায়েন্স আয়োজিত সাংবাদিকদের চোখে জুলাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি। 

তথ্য ও গণমাধ্যম সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হলেও এর সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। 

তিনি আর বলেন, গণভোট-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় গণমাধ্যম সংস্কার কমিশনের দাবিগুলোও অনেকটা আড়ালে পড়ে গেছে। 

এ সময় গণমাধ্যমের ভূমিকা নিয়ে নাহিদ বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা চাই। গণমাধ্যমকে কোনো পক্ষের বিরোধিতার জায়গা থেকে দেখা উচিত নয়। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এটাই প্রত্যাশা। 

তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা হিসেবে উপস্থাপন করে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এ ধরনের প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগের।

এর আগে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন নাহিদ ইসলাম।  

সে প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সঙ্গে কাজ করার সময় অনেক কিছু করার সুযোগ থাকলেও নানা সীমাবদ্ধতার কারণে সবকিছু করা সম্ভব হয়নি। 

তিনি যোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় অনেক কিছু আমাদের করতে দেয়া হয়নি। আমি মাত্র সাত মাস ক্ষমতায় ছিলাম, গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে। 

আরবিএস
গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে গণসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা বা ইতিহাস চর্চার কেন্দ্র না করে সার্বজনীন জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির...
জ্বালানি তেল ও গ্যাসের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তিন মাসের লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের লক্ষ্য নিয়ে হোয়াইট হাউসের উচ্চপর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে এক বিস্ফোরক দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেসউইম্যান মার্জোরি টেলর গ্রিন। রোববার...
ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় পটপরিবর্তন ঘটিয়ে ম্যানচেস্টার সিটির জয়ের মূল কারিগর ও ২০২৪ ব্যালন ডি'অর বিজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছিনিয়ে নিল বার্সেলোনা! ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,...
জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর