সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন মির্জা ফখরুল

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, বৃহস্পতিবার ভোটের আগে নিজের প্রত্যাশার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এমন একটি বাংলাদেশ দেখব যা আমি প্রত্যাশা করছি, মনে মনে স্বপ্ন দেখছি’।

সেটি হচ্ছে— একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্রের। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী, দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবীরা দু’বেলা পেট ভরে খেতে পারবে, সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে, নিরাপদে-নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। যেখানে আমাদের বিশাল তরুণ গোষ্ঠীর কর্মসংস্থান হবে। জনসংখ্যার অর্ধেক নারী সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


তিনি বলেন, বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে নিজেদের পরিচিত করব। আমি বিশ্বাস ও প্রত্যাশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রথমে শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশবাসীর কাছে, যাদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি পাশে ছিলাম, সুখে-দুঃখে তাদের কাছে ছিলাম। গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতিও আমার কৃতজ্ঞতা। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি মনে করি, তার নেতৃত্বেই দেশ প্রত্যাশিত বাংলাদেশের গন্তব্যে পৌঁছাবে।


রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল বলেন, অনেক কিছু মিস করব। যা স্মরণ করলে আমি আবেগকে ধরে রাখতে পারি না। দোয়া করি সৃষ্টিকর্তার কাছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সকলে সরকারকে সহযোগিতা করুন।

তিনি আরও বলেন, আজকের এ দিনে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহীয়সী নারী নেত্রীর, প্রথম নারী মুক্তিযোদ্ধার সান্নিধ্য আমি পেয়েছি, স্নেহ পেয়েছি। আজকে ক্ষণে ক্ষণে তার কথা স্মরণে আসতেই আমার আবেগকে স্পর্শ করছে, শিহরণ জাগাচ্ছে।

একাত্তর/এআরএস
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোট গণনা ও ফলাফলের।
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর