সীমান্ত সুরক্ষায় বিজিবিকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান রাষ্ট্রপতির

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাতকালে বিজিবি মহাপরিচালক নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি বিজিবির সার্বিক কার্যক্রম, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং আধুনিক ড্রোন ও সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন।

সীমান্ত সুরক্ষায় সীমান্তরক্ষী বাহিনীর অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির ভূমিকা অত্যন্ত অপরিসীম। সীমান্তে নিরাপত্তা জোরদারে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে বিজিবির গৃহীত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এসব কার্যক্রম বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।  

বঙ্গভবনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিবগণ এবং বিজিবি ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো 'আয়নাঘর' থাকবে না।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাবো।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহারের আহবান জানিয়েছেন...
প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যেও কোটায় নামিয়ে আনতে দেশের এক কোটি ১০ লাখ শিক্ষার্থীকে আগামী বছর থেকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
হুমকি ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সময়মতো সহায়তা পৌঁছাতে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য একটি কার্যকর ও সমন্বিত ‘রেফারেল ব্যবস্থা’ শক্তিশালী করার তাগিদ দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর