ভারতের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন বা ‘রিসেট’ করতে চায় বাংলাদেশ, তবে সারাক্ষণ ভারতকেন্দ্রিক কূটনীতিতে বন্দী থাকতে চায় না ঢাকা।  

রোববার (১৩ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। তবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেবল একটি নির্দিষ্ট দেশকে ঘিরে পরিচালিত হতে পারে না এবং সারাক্ষণ ভারত নিয়ে ব্যস্ত থাকার কোনো সুযোগ নেই।  

সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও বর্তমান যাত্রার চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরবেন এবং অধিবেশনের ফাকে আন্তর্জাতিক শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি সাইডলাইনে রোহিঙ্গা বিষয়ক একটি আলাদা বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই পদে তার নিয়োগ প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ। এই ধরনের প্রক্রিয়ায় নিয়োগের মাধ্যমে প্রকৃতপক্ষে পদটিকেই সম্মানিত করার বদলে ক্ষুণ্ন করা হয়েছে।

এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেতাকর্মীদের বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, পাচার হওয়া অর্থ উদ্ধার করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর দৃষ্টি রেখে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা খতিয়ে দেখছে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৩০ জনকে উদ্ধারে...
সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি। 
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও ‘সচেতন গ্রাহক ফোরাম’। চাকরি পুনর্বহালের দাবি এবং ব্যাংকটিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর