কর্ণফুলীতে কাভার্ডভ্যানের বেপরোয়া ইউটার্ন, নিহত চার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত একটা ২০ মিনিটের দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—মাইক্রোবাসের যাত্রী মো. ফেরদৌস আলম (৫৫), মিপতা (১৭), মাইক্রোবাসচালক মুন্না (৪০) এবং যাত্রী মো. হাসান। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায়। তারা একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাসযোগে চট্টগ্রাম শহরে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান শিকলবাহা কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী মো. ফেরদৌস আলম ও মিপতার মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চালক মুন্না ও যাত্রী মো. হাসান মারা যান।

দুর্ঘটনায় আহত আরও আটজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি থাকা আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং দুর্ঘটনাকবলিত যান সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ নূর আহমদ জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা-নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
এমপিওভুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি)...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর