গত ছয় মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায়: আইনমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নেমে এসেছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সব অংশীজনের মতামত নিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধনের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। আইনমন্ত্রী বলেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধনী করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকান সংবিধান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের সময়ে মানবাধিকার সুরক্ষায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। গত ছয় মাসের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যাবে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার স্বাধীন বাকস্বাধীনতা বা ‘ফ্রিডম অব স্পিচ’ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাকস্বাধীনতার নামে যেন অন্য কোনো ব্যক্তির সম্মানহানি বা অধিকার ক্ষুণ্ন না হয়, আইন সংশোধনের ক্ষেত্রে সেদিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

সাইবার সুরক্ষা আইন সংশোধন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি একটি সংবেদনশীল বিষয়। তাই রাজনৈতিক বা একক সিদ্ধান্তে না গিয়ে সমাজের সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই এই আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

এর আগে, অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

বিশ্বের যে কোনো ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে দাবি করে তিনি বলেন, ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই আমাদের মূল উদ্দেশ্য।

এছাড়া সোশ্যাল মিডিয়ায় বেনামী সংবাদমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে অস্থিতিশীলতা তৈরি করলে ব্যবস্থা ওনেয়ার কথাও জানান তিনি।

আইন তৈরির মূল দর্শন তুলে ধরে আসাদুজ্জামান বলেন, আইন স্থির কোনো বিষয় নয়। মানুষের প্রয়োজন এবং সময়ের চাহিদার ওপর ভিত্তি করেই আইন প্রণয়ন ও সংশোধন করতে হয়। দেশের মানুষের সুরক্ষার জন্য যেমন আইন প্রয়োজন, ঠিক তেমন আইনই সরকার করবে।

একাত্তর/এসি
সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
দেশে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে আরও ১২টি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ সিস্টেম চালু করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ১৬টি জেলায় এই প্রযুক্তিভিত্তিক সেবা...
জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও বিচারপতিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সর্বজনীন মতামতের আলোকেই সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী...
প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি...
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সাথে তাঁর প্রথম সন্তান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর