পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম

সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই হুমায়ুন কবির তার ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। 

নারী ও শিশুদের বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মধ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সইয়ের  জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুমায়ুন কবিরের নিয়োগ নিয়ে তৈরি হওয়া বিভিন্ন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে কোনো সংবিধান লঙ্ঘন হয়নি। তিনি সম্পূর্ণ সংবিধানসম্মতভাবেই এই পদে এসেছেন এবং আগেই তার ব্রিটিশ পাসপোর্ট সারেন্ডার করেছেন।

অনুষ্ঠানে মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রীর দাবি, বর্তমান সরকারের মেয়াদে দেশে কোনো ‘গুম’-এর ঘটনা ঘটেনি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বাদি হয়ে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেনি বলেও তিনি মন্তব্য করেন।

বাগেরহাটে কোস্টগার্ডের হাতে এক ব্যক্তি গুম হওয়ার সাম্প্রতিক অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সঠিক তদন্ত পরিচালনা করা হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

একাত্তর/এসি
পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষার প্রশ্নে বাংলাদেশ কোনো আপস বা ছাড় দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র দুই মসজিদের সুরক্ষায় সাহায্য বা সহযোগিতা চাওয়া হলে...
ভারতের নেতৃত্বে যদি রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরকিতা থাকে, তবে গঙ্গা পানিবণ্টনসহ যেকোনো জটিল সমস্যার সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি...
ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত আসামিদের দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...
দেশের বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন ও...
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করানোর প্রচলিত নিয়ম বদলানোর কথা ভাবছে সরকার। ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে এসব শিক্ষার্থীর পুনরায়...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে যন্তর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা নজিরবিহীন রাজপথ ঘেরাও কর্মসূচিকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লি এখন পুরোপুরি এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। হাজার হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন এবং প্রধান...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর