মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মোদীও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্টে পোস্ট করা এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিতপ্রাণ সেবা সর্বদা সুস্বাস্থ্য ও অদম্য উদ্দীপনার সঙ্গে অব্যাহত থাকুক।

পরবর্তীতে নিজের এক্স অ্যাকাউন্টে তারেক রহমানের সেই বার্তার পাল্টা জবাবে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য। আপনার সদয় কথাগুলোর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের মে মাস থেকে তিনি ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী হিসেবে টানা দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে ২০০১ সালের ৭ অক্টোবর থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ৭৬ বছর বয়সে পা রাখা মোদীকে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশকে ছাড়াও তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বিশ্ব রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্বরা।

একাত্তর/এআরএস
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর