আইন বদলের প্রয়োজন হলে খসড়া পাঠানোর অনুরোধ মন্ত্রীর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী তা জাতীয় সংসদে উত্থাপনের চেষ্টা করবে আইন মন্ত্রণালয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ল ফেস্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আইনজীবী সমাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৮০ হাজার আইনজীবী রয়েছেন। তবে তাদের প্রধান সঙ্কট হলো উপযুক্ত প্রশিক্ষণের অভাব। এই সঙ্কট নিরসনে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিগত বছরগুলোর রাজনৈতিক পরিস্থিতি ও আইনি সহায়তার কথা উল্লেখ করে মো. আসাদুজ্জামান আরও বলেন, বিগত ১৬-১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক সতীর্থ হামলা, মামলা ও গুমের শিকার হয়েছেন। ওই সময় বিএনপির ৬০ লাখের বেশি নেতা-কর্মী নানা ধরনের মামলার মুখোমুখি হন। লিগ্যাল টিম গঠন করে তাদের সার্বিক আইনি সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

একাত্তর/এসি
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নেমে এসেছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সব অংশীজনের মতামত নিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধনের...
সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজধানী ঢাকার একাধিক স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মিরপুর, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
স্বাধীন সংবাদমাধ্যমের ওপর কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান তিনটি বড় সংবাদ মাধ্যম-  সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন।...
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর