আর্থ-সামাজিক রূপান্তরে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকার নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, নারী শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তুলতে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাও এ বিষয়ে কাজ করছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ফলে নারীরা বিভিন্ন আয়বর্ধক কর্মকান্ডে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখছেন।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

স্নাতক পর্যন্ত নারীদের বিনাবেতনে শিক্ষার সুযোগ, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু ভোটের গণত্রন্ত্র নয়, সরকার অর্থনীতির গণতন্ত্রায়নও করতে চায়। সেই লক্ষ্যে সরকার দেশের বিভিন্ন এলাকায় নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ফার্মাস কার্ড, স্পোর্টস কার্ড এবং ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য সহায়তা কর্মসূচি চালু করেছে। এর ফলে নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এছাড়া প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচনা করছে সরকার। এভাবে প্রতিটি সেক্টরে সহায়তার জন্য প্রবর্তন করা কার্ডগুলোকে সমন্বয় করে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করার পরিকল্পনা করছে সরকার।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি-আর কৌশল অনুসরণ করছে।

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর