শিশুদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিতে মেলানিয়ার মঞ্চে জুবাইদা রহমান

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সহধর্মিণীদের (ফার্স্ট লেডি) সম্মানার্থে এক বিশেষ বৈঠকের আয়োজন করেন তিনি।

জমকালো এই আয়োজনে উপস্থিত বিশ্বনেতাদের জীবনসঙ্গীদের উদ্দেশে মেলানিয়া তাঁর বিশ্বব্যাপী শিশু কল্যাণ বিষয়ক বিশেষ মানবিক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ (Fostering the Future Together) উন্মোচন করেন।

মার্কিন ফার্স্ট লেডির এই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ সময় তাঁকে স্বাগত জানান মেলানিয়া ট্রাম্প এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। সম্প্রতি হোয়াইট হাউসের তরফ সেই মুহূর্তের একটি ছবি প্রকাশ করা হয়েছে।

বৈঠকে মেলানিয়া ট্রাম্প শিশুদের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে হলে শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার বিকল্প নেই। বিশ্বের প্রতিটি কোণে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে ফার্স্ট লেডিদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন তিনি।

একই সাথে বিশ্বজুড়ে এই শিশু কল্যাণ আন্দোলনকে ছড়িয়ে দিতে এবং বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে অন্যান্য দেশের ফার্স্ট লেডিদের প্রতি উদাত্ত আহ্বান জানান মার্কিন ফার্স্ট লেডি। মেলানিয়ার এই বৈশ্বিক উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে বেশ ইতিবাচক আলোচনা চলছে।

একাত্তর/এআরএস
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক অভিজাত...
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন,...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটে কুঠার দিয়ে হামলার চেষ্টা চালানো ওমানি পাইলট হামাম আল-হামামির ভয়াবহ ও বিতর্কিত অতীত নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সিএনএন’র এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর