ট্রাম্পের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী

হোয়াইট হাউসের ছবি প্রকাশ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক অভিজাত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর এ নৈশভোজের আয়োজন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সেই নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। 

মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ও বিলাসবহুল 'লোটে নিউইয়র্ক প্যালেস' হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয়। বিশ্বনেতাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে জাতিসংঘের সদস্যদেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দ এবং তাঁদের সহধর্মিণীগণ এতে যোগ দেন।

এর আগে একই দিনে সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে সফররত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সৌজন্যে এক বিশেষ প্রাতরাশ বা ব্রেকফাস্ট মিটিংয়ের আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই গুরুত্বপূর্ণ আয়োজনেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান সক্রিয়ভাবে অংশ নেন। বৈশ্বিক এই দুটি উচ্চপর্যায়ের আয়োজনে তাঁদের উপস্থিতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অংশীদারিত্ব ও অবস্থানকে অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছে।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিষ্ঠান ‘ট্রানশন হোল্ডিংস’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি...
সরকার সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ -এর প্লেনারি সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখার পাশাপাশি বেশ কয়েকটি...
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাবকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাস্যকর ও অযৌক্তিক বলে মন্তব্য করার পর তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের...
টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। অথচ সেটিকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে।
বিশ্বজুড়ে নজিরবিহীন তাপমাত্রা বৃদ্ধি এবং একের পর এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের আবহেই তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১। সোমবার দেশটির ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে দুই...
ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর