পুলিশের জনআস্থা অর্জন, ধরে রাখাটাই মূল কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ। জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা ও সীমান্ত এলাকার শৃঙ্খলা প্রসঙ্গে মন্ত্রী জানান, কক্সবাজার ও সংলগ্ন রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে কক্সবাজারের নোয়াখালী পাড়া ও রঙ্গিখালি এলাকায় দুটি নতুন এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়বেষ্টিত এসব দুর্গম এলাকায় প্রায়ই অপহরণ ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে, নতুন ক্যাম্প স্থাপনের মাধ্যমে তা কঠোরভাবে দমন করা হবে।

একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো অবশ্যই সম্ভব। সরকার সেই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক মহলের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ ও কাজ চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রামের বহুল আলোচিত ও অপরাধপ্রবণ এলাকা ‘জঙ্গল সলিমপুর’ নিয়ে সরকারের বডড়ো ধরনের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জঙ্গল সলিমপুরে একটি আধুনিক পুলিশ একাডেমি এবং এর পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে এই এলাকায় সক্রিয় থাকা সন্ত্রাসী ও দখলদারদের উচ্ছেদ করে সাধারণ মানুষের জন্য পূর্ণাঙ্গ সুশাসন নিশ্চিত করা হবে।

একাত্তর/এসি
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এবার ৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজা উদযাপিত হবে, যা গত বছরের তুলনায় অন্তত এক হাজার বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সার্বিক...
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে আন্দোলনের ধারাবাহিকতায় টানা তৃতীয় দিনে পা দিল কংগ্রেস সমর্থিত ‘ইন্ডিয়া’ বিরোধী জোট।
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
চট্টগ্রাম বন্দরের অতিগুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক বিশ্বখ্যাত বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’। ১৫ বছর মেয়াদি এই ঐতিহাসিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর