রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পরমাণু বিক্রিয়া

নভেম্বরেই জাতীয় গ্রিডে!

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া (নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন)। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে এই পরমাণু বিক্রিয়া সফলভাবে শুরু হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল।


প্রকল্প সূত্র জানায়, গত বৃহস্পতিবার পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে রূপপুর প্রকল্পের পারমাণবিক বিক্রিয়ার আনুষ্ঠানিক অনুমোদন মেলে। অনুমোদন পাওয়ার মাত্র দুদিনের মাথায় রোববার বিকেলে সফলভাবে এই বিক্রিয়া সম্পন্ন করা হয়। পরবর্তী কারিগরি ধাপগুলো ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই, অর্থাৎ চলতি নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এই অর্জনকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় অগ্রগতি হিসেবে দেখছেন পরমাণু শক্তি প্রকৌশল বিশেষজ্ঞ অধ্যাপক শফিকুল ইসলাম। তিনি জানান, পরমাণু বিক্রিয়া সফল হওয়ার পর এখন 'সি ধাপে' প্রবেশ করা হবে, যেখানে ধীরে ধীরে বিদ্যুৎকেন্দ্রের শক্তি বৃদ্ধি করা হবে। এরপর উৎপাদিত নিয়ন্ত্রিত তাপের মাধ্যমে বাষ্প তৈরি করে ঘোরানো হবে সুবিশাল টারবাইন, যা জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।


তবে টারবাইন, জেনারেটর এবং জাতীয় পাওয়ার গ্রিডের মধ্যকার সংযোগ প্রক্রিয়াটি অত্যন্ত স্পর্শকাতর ও জটিল বলে জানান পরমাণু বিশেষজ্ঞরা। সফলতার সঙ্গে সঠিক নিরাপত্তা মেনে এই গ্রিড সিনক্রোনাইজেশন শেষ করা গেলে নভেম্বরের মধ্যেই রূপপুরের প্রথম ইউনিটের আলো পৌঁছে যাবে দেশের জাতীয় গ্রিডে। প্রথম ইউনিটের এই ঐতিহাসিক সফলতার পাশাপাশি আগামী ২০২৭ সালের মাঝামাঝি সময়ে রূপপুরের দ্বিতীয় ইউনিট থেকেও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।

একাত্তর/এআরএস
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি...
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো...
শিল্পোদ্যোক্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে গ্যাসের চাপ ও সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় গ্যাসনির্ভর শিল্পে স্বস্তি ফিরেছে। এতে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর