সংসদে গণতন্ত্রের চর্চা না থাকলে দেশ বিপথে যেতে পারে: ডেপুটি স্পিকার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম

জাতীয় সংসদে গণতন্ত্রের সঠিক চর্চা নিশ্চিত করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সংসদই গণতন্ত্রকে লালন করে। তাই সংসদকে কার্যকর রাখতে সরকারি দলের পাশাপাশি বিরোধীদলকেও যথাযথ ভূমিকা রাখতে হবে। তা না হলে দেশ আবারও বিপথে পরিচালিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শরৎ উৎসব ও ৩১তম নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক ছাত্রআন্দোলনের প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর ১৯৯১ সালের নির্বাচনে ছাত্রসমাজ যে বসন্ত এনেছিলো, তা কালের গর্ভে হারিয়ে গেছে। তবে চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ছাত্র-জনতা আবারও যে নতুন বসন্ত এনেছে, তা যেন কোনোভাবেই হারিয়ে না যায়—সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিরোধীদলের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে ছায়া মন্ত্রিসভার (শ্যাডো ক্যাবিনেট) অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন কায়সার কামাল। তিনি বলেন, নতুন বাংলাদেশে সাধারণ মানুষের প্রত্যাশা ছিলো সরকারের কাজের সঠিক মূল্যায়ন ও গঠনমূলক সমালোচনার জন্য ওয়েস্টমিনস্টার ধাঁচে বিরোধীদল একটি ছায়া মন্ত্রিসভা গঠন করবে। এতে করে সরকারের কর্মকাণ্ড ও বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারণের সমালোচনা আরও সুনির্দিষ্ট ও সহজ হতো।

সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে বিরোধীদলকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহবান জানান তিনি।

একাত্তর/এসি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ...
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো'র আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চারদিনের সফরে চীন যাচ্ছে।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর একটি প্রতিনিধিদল। বুধবার সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি...
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করা এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর