পুজায় শাওমির স্মার্টফোনে কার্ড ছাড়াই মিলবে কিস্তি সুবিধা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম

শারদীয় দুর্গোৎসবের আনন্দ দ্বিগুণ করতে দেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে বিশেষ পূজা ক্যাম্পেইন- ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’। এই উৎসবমুখর মৌসুমে প্রযুক্তিকে সবার হাতের নাগালে নিয়ে আসতে ও কেনাকাটাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে নির্ধারিত শাওমি স্মার্টফোনে বাড়তি কোনো সুদের চাপ ছাড়াই সম্পূর্ণ কার্ডবিহীন কিস্তি সুবিধা এবং আকর্ষণীয় উপহার অফার করছে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ডটি।

পূজার উদ্দীপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাজারজাত করা হয়েছে নোট সিরিজের নতুন চমক ‘রেডমি নোট ১৭ ফাইভজি’। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট, কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রটেকশনসহ ৬.৯৯ ইঞ্চির সুবিশাল অ্যামোলেড ডিসপ্লে, সুবিশাল ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধার স্মার্টফোনটি স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। ডিভাইসটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৪২,৯৯৯ টাকা।

ক্রেতাদের জন্য রয়েছে দুর্দান্ত পেমেন্ট অফার। রেডমি নোট ১৭ ফাইভজি স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে মাত্র ৭৫% ডাউনপেমেন্ট করে বাকি ২৫% টাকা কোনো অতিরিক্ত খরচ বা সুদ ছাড়াই কিস্তিতে পরিশোধের সুযোগ থাকছে। একই সাথে এই ফোনটি কিনলে একটি ‘রেডমি বাডস ৬ প্লে’ সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে। এছাড়া রেডমি নোট ১৭ (৮ জিবি + ২৫৬ জিবি), রেডমি নোট ১৭ (৬ জিবি + ১২৮ জিবি) এবং বাজেট ফোন রেডমি এ৭ (৩ জিবি + ৬৪ জিবি) মডেলগুলো কেনার ক্ষেত্রেও ৭৫% ডাউনপেমেন্ট দিয়ে বাকি ২৫% অর্থ কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ৩ থেকে ৪ মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে।

ক্যাম্পেইনে শাওমির রেডমি নোট ১৭ প্রো সিরিজ কিনলে কার্ডলেস ইএমআইয়ের পাশাপাশি মিলবে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক সুবিধা। বোনাস হিসেবে থাকছে রেডমি হেডফোন নিও, রেডমি বাডস ৮ লাইট এবং ব্যাকপ্যাক বান্ডেল (ট্রাভেল ব্যাগ + থার্মাল ফ্লাস্ক)। অন্যদিকে শাওমি ১৭টি ও রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি মডেল কেনাকাটায় মিলবে ফ্রি ‘রেডমি বাডস ৬ প্লে’।

উদ্যোগটি সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, উদ্ভাবনী প্রযুক্তি ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা সবার জন্য সহজলভ্য করাই শাওমির মূল লক্ষ্য। পূজার এই বিশেষ ক্যাম্পেইনে অতিরিক্ত খরচ ছাড়া কার্ডলেস ইএমআই এবং ক্যাশব্যাক অফারের মাধ্যমে উৎসবের কেনাকাটাকে সাধারণ মানুষের জন্য আরও আনন্দময় ও সাশ্রয়ী করাই তাঁদের মূল উদ্দেশ্য।

একাত্তর/এআরএস
স্মার্টফোন চার্জের দুশ্চিন্তাকে চিরতরে বিদায় জানাতে এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন এক তুলকালাম কাণ্ড ঘটাতে অবশেষে বাংলাদেশে পা রাখছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। সেপ্টেম্বরের শুরুতেই শাওমি...
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করে অ্যাপেল যখন স্মার্টফোনের বাজারে মাত করার স্বপ্নে বিভোর ঠিক তখনই তাদেরকে বড় এক ধাক্কা দিলো প্রতিদ্বন্দ্বী চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
বিশ্বের নামী ব্র্যান্ডের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেটের দাম বাংলাদেশের বেশিরভাগ ক্রেতার সামর্থ্যের বাইরে। ফলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের ক্রেতাদের কথা মাথায় রেখে...
স্মার্ট গ্যাজেটের ব্যবহার দিন দিন বাড়ছে। দৈনন্দিন কাজের জন্য স্মার্ট ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভিসহ ব্যবহার হচ্ছে অনেক কিছুর। এত সব গ্যাজেটের ভিড়ে এবার আপনাকে আরও আপডেট রাখতে আসছে...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৭৪ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
নবজাতকের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে বাজারে নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। বিশেষ উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি এই ডায়াপারটি শিশুর যত্নকে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করা এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর