রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রংপুরে এক আবেগঘন সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার সকালে রংপুরের ঐতিহ্যবাহী ও প্রাচীন রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা নিয়ে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। তারাগঞ্জ ও পাগলাপীরসহ সৈয়দপুর-রংপুর মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ তাঁদের প্রিয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। প্রধানমন্ত্রীও চলন্ত গাড়ি থেকে হাত নেড়ে উৎফুল্ল জনতার অভিবাদনের উত্তর দেন।

ছবি: পিএমও
সকাল ১১টায় প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে এসে পৌঁছালে মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুন্ডু, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ তাঁকে পুষ্পস্তবক ও উষ্ণ সম্ভাষণে অভ্যর্থনা জানান।

পূজামণ্ডপে প্রবেশ করে প্রধানমন্ত্রী উপস্থিত পূজারি ও সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে কুশল ও সৌহার্দ্য বিনিময় করেন। মণ্ডপে উপস্থিত সকলের উদ্দেশে হাত নেড়ে তিনি শারদীয় শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীর আবাহন ও ক্ষণগণনা শুরু হয়েছিল এবং ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আচার-অনুষ্ঠান সূচনা হয়। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই মহাসমারোহের।

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষ করে প্রধানমন্ত্রী পুনরায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখান থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে তাঁর, যেখানে রাজশাহীর ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একাত্তর/এআরএস
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর