ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো, জানুয়ারিতে বর্ধিত বেতন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতর মজুরি বোর্ডের প্রথম সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে বোর্ডের প্রথম সভা শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত চলা সভা শেষে সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নিম্নতর মজুরি বোর্ডের চেয়ারম্যান এবং পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আজাদ সুবহানী জানান, আমাদের চিন্তাভাবনা শ্রমিকদের পক্ষেই। শ্রমজীবীদের পক্ষেই আলোচনা হচ্ছে এবং অচিরেই তাদের জন্য সুখবর মিলবে। আগামী সপ্তাহে বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে শ্রমিকদের দাবি করা নতুন মজুরির পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন ও বিশ্লেষণ করা হবে।

প্রথম সভা শেষে মালিক ও শ্রমিক প্রতিনিধি—উভয় পক্ষই আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার ও রাজপথের আন্দোলন প্রত্যাহারের আহবান জানিয়েছেন।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, যারা রাস্তায় আন্দোলন করছেন, তাদের স্বার্থের কথা বিবেচনা করেই আলোচনা চলছে। তাই আন্দোলন ছেড়ে কাজে ফেরা উচিত।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বিভিন্ন কারখানায় এখনও বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস থেকে বঞ্চিত হওয়ার কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ কাজ করছে। এই কারণে পুরো পোশাকখাতেই যেন নতুন মজুরি সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে বোর্ডে জোরালো পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান অসন্তোষের প্রেক্ষাপটে গত এক নভেম্বর ছয় সদস্যের নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। আজ নতুন বোর্ডের প্রথম সভাতেই ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি চূড়ান্ত করার এই সিদ্ধান্ত এলো।

একাত্তর/এসি
পোশাকশ্রমিকদের বেতন সমন্বয়ে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় শ্রমিক ও...
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও নৈরাজ্যের মধ্যেই পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ...
তৈরি পোশাক খাতের আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দল বা পতিত স্বৈরাচারের দোসরদের অস্থিতিশীলতা তৈরির যে কোনো অপচেষ্টা ও পরিকল্পনা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর...
ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশিল্পে চলমান আন্দোলন ও অসন্তোষের প্রেক্ষাপটে তৈরি পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট...
হাইকোর্টে আবারও জামিন জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে। একই মামলায় তথ্য গোপন করে একাধিক জামিন আবেদন করার সত্যতা পাওয়ার পর তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য সব ধরনের মামলা পরিচালনা থেকে বিরত থাকার...
২০২৬ সালে নিট আমানতে পাঁচ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। এই সাফল্যের ফলে চলতি বছরে ব্যাংকটির আমানত প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা...
মার্কিন রাজনীতিতে এক যুগান্তকারী ও ঐতিহাসিক অধ্যায় রচনা করেছেন ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা ড. আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচনে জয়লাভ করে তিনি...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির এই ঝোড়ো ও ঐতিহাসিক বিজয়ের পর মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক প্রতিক্রিয়ায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর