আওয়ামী লীগে অফিসে দুর্বৃত্তের আগুনের অভিযোগ

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০১:৫৪ পিএম

ঝিনাইদহে দুর্বৃত্তের আগুনে আওয়ামী লীগের একটি কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই আগুনে পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা এই আগুন লাগিয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর রাত তিনটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনীতে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন দাবি করে বলেন, বিএনপি এই আগুন সন্ত্রাসী চালিয়েছে। তারা নাশকতা করতে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দলীয় কার্যালয় ক্ষতিগ্রস্ত করেছে। এতে অফিসার আসবাব ও অন্য জিনিসপত্র পুড়ে গেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। 

image


তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু জানান, বিএনপি শান্তিপ্রিয় দল। রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়েছেে তা আমাদের জানা নেই। আমাদের আজকের কর্মসূচি বানচাল করতে এই ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

আরও পড়ুন: মজুরি বৃদ্ধি উৎপাদনে উসুল করতে চায় চা বাগান মালিকরা

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি।


একাত্তর/এসি


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর