হাফেজ তাকরীমকে সংবর্ধনা দিলো সরকার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০ পিএম

হাফেজ সালেহ আহমেদ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। তাকরীম মক্কায় অনুষ্ঠিত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার চতুর্থ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছিল।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেওয়া এ সংবর্ধনায় তাকে দুই লাখ টাকার চেক, সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী।

১৩ বছরের শিশু হাফেজ সালেহ আহমদ তাকরীম। গেলো ২২ সেপ্টেম্বর সৌদি আরবে কোরআন তেলাওয়াতের বিশ্ব প্রতিযোগিতায় ১১১টি দেশের আরবী ভাষাভাষীসহ ১৫৩ জন প্রার্থীর মধ্যে তৃতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করেন তাকরীম।

এই অর্জনের জন্য বায়তুল মোকাররমের এই সংবর্ধনা অনুষ্ঠানেও তাকরীমের সুরেলা কণ্ঠে কোরআনের তেলাওয়াত দর্শকদের মুগ্ধ করে।

image


বিজয়ী তাকরীমকে এক নজর দেখা এবং তার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শোনার জন্য বিভিন্ন অঞ্চলের মাদরাসার ছাত্র শিক্ষকরা সংবর্ধনা অনুষ্ঠানে জড়ো হন।

অনুষ্ঠানে তাকরীমের বাবা হাফেজ আবদুর রহমান দেশবাসীর কাছে তার সন্তানের সফলতার জন্য দোয়া চান। তার শিক্ষক জানান অধ্যবসায় আর একাগ্র সাধনার কারণেই বিশ্ব দরবারে হাফেজ সালেহ আহমদ তাকরীমের এই অর্জন সম্ভব হলো।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হাফেজ সালেহ আহমদ তাকরীম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে এনেছেন তা এদেশের শিশু-কিশোরদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।

তাকরীমের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন ইসলামের প্রকৃত শিক্ষাকে এগিয়ে নিতে বর্তমান সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: পূজায় ছয় দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

সৌদি আরবের আগে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করেন হাফেজ সালেহ আহমদ তাকরীম।

পবিত্র মক্কায় সম্প্রতি অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজীজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে ৩য় স্থান অর্জন করায় তাকরীম প্রায় ত্রিশ লাখ টাকা এবং মূল্যবান সনদ অর্জন করেন।

একাত্তর/আরএ

আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুমোদিত এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান করেছে।
আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে এর আগেই ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনসহ ওয়াকফ সংস্কারের প্রত্যাশার কথা জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ...
কানসাস সিটির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুধু সেমিফাইনালের টিকিট কাটার লড়াই নয়, এটি আসলে লিওনেল মেসির জাদুকরী আন্তর্জাতিক ক্যারিয়ারের আয়ু আর ক’দিন থাকবে, তার এক অগ্নিপরীক্ষা। ইন্টার মায়ামিতে মেসির...
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৩টায় যখন ইংল্যান্ড আর নরওয়ে সেমিফাইনালে ওঠার মহারণে মুখোমুখি হবে, তখন ক্যামেরার সব চোখ তাক করা থাকবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা- হ্যারি কেইন এবং আরলিং হালান্ডের...
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর