রেকর্ড বাংলাদেশি শিক্ষার্থী পেলো যুক্তরাজ্যের ভিসা

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১২:০২ পিএম

কোভিড পরবর্তী সময়ে ২০২২ সালে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা বেড়েছে প্রায় ৭১ শতাংশ। হোম অফিসের তথ্য মতে চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী ভিসা পেয়েছে। তবে পোস্ট গ্রাজুয়েট লেভেলে স্পাউসদের ইংরেজি ভাষার দক্ষতার শর্তারোপের প্রস্তাবনা শিক্ষার্থীদের নিরুৎসাহিত করবে বলছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা।

সূত্রমতে, চলতি বছর জুন পর্যন্ত যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা পেয়েছে প্রায় ৪ লাভ ৮৬ হাজার শিক্ষার্থী যা ২০১৯ সালের তুলনায় ৭১ শতাংশ বেশি।

যুক্তরাজ্যের অবিভাসন কর্তৃপক্ষ হোম অফিস ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী মোট প্রাপ্ত ভিসার মধ্যে ৮১ হাজার ভিসা ইস্যু হয়েছে স্টুডেন্টদের ডিপেডেন্ট বা স্পাউসদের (স্বামী বা স্ত্রী)।

ব্রিটেনের শীর্ষ দৈনিক দ্যা ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন বলছে চলতি বছর যুক্তরাজ্যে ভিসা পাওয়া ৯৩ হাজার ভারতীয় শিক্ষার্থীর প্রায় ২৫ হাজার ও নাইজেরিয়ার ৪৩ হাজার শিক্ষার্থীর প্রায় ৩২ হাজার ভিসাই তাদের স্পাউস বা ডিপেন্ডেন্টদের।

যুক্তরাজ্য থেকে ব্যরিস্টার আবুল কালাম জানান, বর্তমান নিয়মে স্পাউসের ভিসা পাওয়ার ক্ষেত্রে ইংরেজি জ্ঞানের বাধ্যবাধকতা না থাকার এই প্রক্রিয়ায় অভিবাসনের ইতি টানতে চাইছে ব্রিটেন।

তবে স্টুডেন্টদের ব্রিটেনে ভর্তি সহায়তা দানকারী এ এইচ জেড -এর পরিচালক গোলাম মর্তুজা বলছেন, অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে ব্রিটেনে ভিসা পদ্ধতি শিক্ষার্থীদের জন্য সহজ হওয়ায় চলতি বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ভিসা পেয়েছে।

আরও পড়ুন: বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় আবু রাহাত

মানবাধিকার আইনজীবী ব্যরিস্টার মনোয়ার হোসেন মনে করেন, ভিসা প্রদানের ক্ষেত্রে স্পাউসদের ইংরেজি জ্ঞানের বাধ্যবাধকতা আরোপ সমাজে বৈষম্য ও পারিবারিক ভাঙন সৃষ্টি করবে।


একাত্তর/আরএ

পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী শাহরুয়ার আহমেদ ইমনের মরদেহ উদ্ধার করেছে বলে মনে করছে দেশটির পুলিশ। এ ঘটনায় আরেক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 
বাংলাদেশ থেকে পালানো, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, মালিকানাধীন, ৯০ মিলিয়ন, ৯ কোটি পাউন্ডের সম্পত্তি, সম্পত্তি জব্দ, যুক্তরাজ্য, গুরুতর অপরাধ, এনসিএ,
যুক্তরাজ্যে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের একটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে কোটা আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতাবিরোধী বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে, তার প্রকৃত চিত্র আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর...
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি নিষিদ্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে সড়কে শৃঙ্খলা ফেরানোর বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধির...
পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর দৃষ্টি রেখে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা খতিয়ে দেখছে...
ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর