ফখরুল-আব্বাসকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে: ডিবি প্রধান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১২:০১ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া তিনটার দিকে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। একই সময় পুলিশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এ ছাড়া মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার।

তারা জানান, দুজনকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ।  

এদিকে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ জানিয়েছেন, গ্রেপ্তার বা আটক নয়, গত দু'দিনে নয়াপল্টনে উদ্ভুত পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। 


একাত্তর/এআর

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের আকাশপথে নেমে এসেছে নজিরবিহীন স্থবিরতা। সপ্তাহান্তে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি প্রবাসী শ্রমিক চাকরি হারিয়েছেন এবং অনেকে বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এই...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর