কুমিল্লায় আওয়ামী লীগ কর্মীকে গলাকেটে হত্যা

আপডেট : ১৯ মে ২০২৩, ০৮:১৯ পিএম

কুমিল্লায় এক আওয়ামী লীগের কর্মীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, মাদ্রাসার দখল নিতে এবং মাদকসেবনের প্রতিবাদ করায় এ হত্যা।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. এনামুল হক (৩২)। তিনি আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, দুপুরে নামাজ পড়ে এনামুল বাড়ি ফিরছিলেন। এসময় কাজী জহিরুল ইসলামের নেতৃত্বে তার ভাই কাজী আমানুল ইসলাম ও সাইদ মিলে তাকে মসজিদের সামনে গলায় ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল তিনটার দিকে এনামুল মারা যান। 

তারা আরও জানান, হামলাকারীরা স্থানীয় জামায়াত-শিবিরের কর্মী।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল বলেন, এনামুলের সঙ্গে জামায়াত নেতা কাজী জহির গংদের রাজনৈতিক বিরোধ ছিল। একই সঙ্গে এনামুলের প্রতিষ্ঠিত আলেখাচর দক্ষিণ পাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দখল নিয়ে বিরোধ চলছিল। এনামুল মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। 

তিনি জানান, কাজী জহির গং দীর্ঘ দিন ধরে এ মাদ্রাসা দখলের চেষ্টা করছিলেন। এছাড়া  বৃহস্পতিবার কাজী জহিরের মাদক সেবন ও জুয়া খেলার একটা  ভিডিও ভাইরাল হয়। এ জন্য তারা এনামুলকে দায়ি করেন।

তার দাবি, এতে কাজী জহির গং ক্ষুব্ধ হয়ে এনামুলকে গলাকেটে হত্যা করেছে।   

স্থানীয় মাহমুফ নামে একজন জানান, কাজী জহিরের ছেলে আওলাদসহ কয়েকজন কাজি বাড়ি এলাকায় এ হামলা চালিয়েছে। এ ঘটনায় এনামুলের চাচাতো ভাই ও বোনকে কুমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার গাড়িবহরে হামলার পলাতক আসামি আটক

ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীরা পালিয়েছেন। 

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার কামরান হাসান জানান, হত্যার ঘটনা তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের পরিবার থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


একাত্তর/এসি

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ব্লু ইকোনমির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর