শেখ হাসিনার গাড়িবহরে হামলার পলাতক আসামি আটক

আপডেট : ১৯ মে ২০২৩, ০৬:১৪ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপন হোসেনকে আটক করেছে র‌্যাব-৬। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার তুলসীডাঙা গ্রামের নিজ বাড়ির নিচে একটি সুড়ঙ্গ থেকে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, আটক রিপন হোসেন (৫৫) শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাত বছর এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের আলাদা দুটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। 

খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোশতাক আহম্মেদ জানান, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি রিপন দীর্ঘদিন ধরে বাড়ির নিচে সুড়ঙ্গ করে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষণের শিকার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। 

সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ ১০ জনকে মারপিট করা হয়।

আরও পড়ুন: অনলাইনে শিশু কেনাবেচার পাঁচ হোতা গ্রেপ্তার

এ মামলায় গত ১৮ এপ্রিল রিপন হোসেনসহ ৪৪ জনকে সাত বছর করে ও বিএনপি নেতা রিপনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল। গ্রেপ্তার এড়াতে রিপন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।


একাত্তর/এসজে

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর