গ্রেপ্তার আরজে নিরব, একদিনের রিমান্ডে

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৪৮ এএম

ই-কমার্সের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় মিডিয়ার পরিচিত মুখ হুয়ামূন কবির নিরব ওরফে আরজে নিরবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে একদিনের রিমান্ডেও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিরবের বিরুদ্ধে একজন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করলে শুক্রবার (৮ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার আশিক হাসান বলেন, টাকা নিয়েও কিউকম থেকে সময়মত পণ্য না দেওয়ায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন এক গ্রাহক। সেই মামলায় আজ সকালে মোহাম্মদপুরে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি নিয়ে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে প্রতারণার অভিযোগে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ই-কমার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিক সময়ে ডেলিভারি না দেওয়াসহ টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে। আটকের পর রিপন মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আরও পড়ুন: মাস্ককাণ্ডের জেএমএই এবার নাম লেখালো পুঁজিবাজারে!

গত ১৪ সেপ্টেম্বর আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম, ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থার সুপারিশ করে আন্তঃমন্ত্রণালয়ের ই-কমার্স বিষয়ক জাতীয় কমিটি।


একাত্তর/আরএ

জলবায়ু অর্থায়নে তরুণদের প্রবেশাধিকার বাড়ানো, বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সংলাপের আয়োজন করেছে প্ল্যান...
গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সাশ্রয়ী এবং ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণ হেলথটেক...
ভোক্তাদের জন্য আসল পেস্তা বাদামের স্বাদ পৌঁছে দিতে বাজারে প্রিমিয়াম ক্যাটাগরির এক লিটার ট্যাবের ‘পিস্তা গ্লেজ’ আইসক্রিম নিয়ে এসেছে পোলার আইসক্রিম।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ও সম্ভাবনাময় বোলার খুঁজে বের করার উদ্দেশ্যে শুরু হওয়া ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল পর্ব ইতিমধ্যেই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর