শাহজালালে করোনা পরীক্ষা চলছে ঝুঁকিপূর্ণ পরিবেশে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৬:০৯ পিএম

কোন রকম স্বাস্থ্যবিধি না মেনেই করোনা পরীক্ষা চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত যাবার জন্য যারা করোনা পরীক্ষা করতে যারাই আসছেন, তারা কেউই সামাজিক দূরত্ব মানছেন না।

এমনকি মাস্কও পরছেন না। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, জায়গার অভাবেই এই বিপত্তি। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্য বিমানবন্দরে পিসিআর টেস্টের কথা বলা হলেও তারা কথা শোনেনি।

রাউজান উপজেলা থেকে এসেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি দুবাই প্রবাসী। ছয় মাসের ছুটি নিয়ে দুবাই থেকে দেশে এসেই আটকে যান করোনার ফাঁদে।

চার মাস পর আরব আমিরাতের বিমান চালু হয়েছে। কিন্তু ঢাকা ছাড়া অন্য দুই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে করোনা টেস্টের সুযোগ না থাকায় এসেছেন ঢাকাতে।

তার মতোই সারাদেশের আমিরাতগামী যাত্রীরা এখন ঢাকার শাহজালাল বিমানবন্দরে। প্রতিদিন আমিরাতগামী তিন গুণ যাত্রী পার হচ্ছেন এই বিমানবন্দর দিয়ে।

বিমানবন্দরের ভেতরে ছোট্ট জায়গায় ছয়টি ল্যাবে চলছে তাদের করোনার পরীক্ষা। যা পুরো বিমানবন্দরের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: রবি শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

কর্তৃপক্ষ বলছে, সিলেট এবং চট্টগ্রামের বিমানবন্দরে করোনা পরীক্ষা চালু হলে এই সমস্যার সমাধান হবে।

পিসিআর মেশিনে করোনা পরীক্ষা শেষে বর্তমানে প্রতিদিন ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ যাত্রী আরব আমিরাত যাবার সুযোগ পাচ্ছেন।


একাত্তর/আরএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
নবজাতকের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে বাজারে নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। বিশেষ উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি এই ডায়াপারটি শিশুর যত্নকে...
দক্ষিণ এশিয়ায় পর্যটন খাতের সম্মানজনক প্ল্যাটফর্ম ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬’-এর দশম আসরে তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের আতিথেয়তা শিল্প প্রতিষ্ঠান সায়মান হোটেল...
শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ অভিযানে অংশ নেওয়া এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের ভাইরাল ভিডিওটি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর