জাল সার্টিফিকেট তৈরি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১০:৩৭ এএম

রাজধানীর কামরাঙ্গীরচর ও সেগুনবাগিচা এলাকা হতে জাল সার্টিফিকেট তৈরি করে প্রতারণায় জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।

রোববার (৭ নভেম্বর) ধারাবাহিক অভিযানে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুর ও রমনা থানার সেগুনচবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ধানমন্ডি জোনাল টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ অহিদুজ্জামান বাবু, মোঃ তানভির আহম্মেদ, মোঃ রাজু হাওলাদার, মোঃ খোকন, ও মোঃ শহীদুজ্জামান চৌধুরী।

গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী গণমাধ্যমকে জানান, জালিয়াতি চক্রের কতিপয় সদস্য কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুরের ৩নং গলির একটি ফ্ল্যাটে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরী করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে অহিদুজ্জামান, তানভির, রাজু, ও খোকনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ৯টি, Wove Cream Paper 220 GSM ০২ প্যাকেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসিয়াল প্যাড-০১টি, স্যামসাং মনিটর ১টি, ভিশন সিপিইউ ০১টি, ক্যানন-১০০০ কালার প্রিন্টার ১টি, ও ১০০ টাকার স্ট্যাম্প ০৫টি উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রমনা থানার সেগুন বাগিচা এলাকা থেকে বিকাল ৪:১৫টায় এঘটনায় জড়িত শহীদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে চার হাজার মানুষের মৃত্যু

প্রথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা নিউমার্কেট এলাকায় আগ্রহীদের নাম ঠিকানা সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন শিক্ষাবোর্ডের জাল সার্টিফিকেট তৈরি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা জানান।


একাত্তর/আরবিএস  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
নবজাতকের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে বাজারে নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। বিশেষ উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি এই ডায়াপারটি শিশুর যত্নকে...
দক্ষিণ এশিয়ায় পর্যটন খাতের সম্মানজনক প্ল্যাটফর্ম ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬’-এর দশম আসরে তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের আতিথেয়তা শিল্প প্রতিষ্ঠান সায়মান হোটেল...
শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর