চকবাজারে ক্রোকারিজের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৯:৫২ পিএম

রাজধানীর চকবাজারে অভি ক্রোকারিজের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চকবাজারের এসকে টাওয়ারের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারী পরিচালক আব্দুল হালিম একাত্তরকে জানান, ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের ঘটনায় কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, গোডাউনটি ক্রোকারিজের হওয়ায় ভেতরে প্লাস্টিকের তেমন কোনো জিনিসপত্র ছিল না। শুধু ছিল ক্রোকারিজের তৈজসপত্র। তাই আগুন নিয়ন্ত্রণে আনা অনেকটা সহজ হয়েছে।

image


আরও পড়ুন: চকবাজার প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



একাত্তর/এসি

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর