ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না: দুদককে হাইকোর্ট

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:৫০ পিএম

হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ্য করে বলেছেন, ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না। অযথা ক্ষমতা দেখাবেন না। একজন মানুষকে ২০১৯ সালে নোটিশ দিলেন, কিন্তু এখনো নিষ্পত্তি করলেন না। আবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিলেন। তার বিদেশ যাত্রায় কেয়ামত পর্যন্ত কি নিষেধাজ্ঞা থাকবে?’

রোববার (৫ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ্য করে এসব মন্তব্য করেন। 

এরপর আদালত আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মো. মামুন খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট সাঈদা ইয়াসমিন।

পরে আইনজীবী জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ২০১৯ সালের মার্চ মাসে আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মো. মামুন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোটিশ দেয় দুদক। পরে তাকে দুদক কার্যালয়ে হাজিরও হতে হয়।পরবর্তীতে ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেয় দুদক। 

জয়নাল আবেদীন জানান, দুদকের ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে উচ্চ আদালতে রিট করেন মামুন।


একাত্তর/এআর

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর