বাংলামোটরে আরকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৩:২৪ পিএম

রাজধানীর বাংলামোটরের আরকে টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া বারোটায় আর কে টাওয়ারে ১০ তলা ভবনের সাত তলায় আগুন লাগে। 

এরপরই, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি-ঢাকা) দিনমনি শর্মা।

আরও পড়ুন: দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত

তিনি বলেন, ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নির্বাপণ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। 

তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি কিংবা আগুন লাগার কারণ সম্পর্কে জানা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর