দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২:৫৩ এএম

নারীদের ওয়ান ডে বিশ্বকাপ বাছাই পর্বে জিম্বাবুয়েতে খেলতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এর আগে জিম্বাবুয়ে থেকে ফেরার পর তার কোয়ারেন্টাইনে ছিলেন।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতালে টিকা ক্যাম্পেইনের উদ্বোধনের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তাদের সংস্পর্শে যারা ছিল, তাদের সবারই নমুনা পরীক্ষা করা হচ্ছে। আক্রান্ত দুইজন সুস্থ আছেন। ইতিমধ্যে ওমিক্রন ঠেকাতে সরকার সব প্রস্তুতি নিয়েছে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, অচিরেই বুস্টার ডোজ দেওয়া হবে।

আইইডিসিআর এর একটি সূত্র জানায়, ওই দুই নারী ক্রিকেটার দেশে ফিরলে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষায় তাদের দেহে ধরা পড়া ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়: কামাল

আইইডিসিআরের একজন কর্মকর্তা জানিয়েছেন, শরীরে মৃদু লক্ষণ নিয়ে তারা সুস্থ রয়েছেন। দু’জনকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর