দক্ষিণ সিটির ৯ চালক সাময়িক বরখাস্ত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৯:১৮ পিএম

নিজের নামে বরাদ্দ হওয়া গাড়ি নিজে না চালিয়ে করপোরেশনের চালক নন এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে চালানোর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে সাতজন ভারি গাড়ির চালক এবং দুইজন হালকা গাড়ির চালক। 

করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ৯টি আলাদা আলাদা দপ্তর আদেশে সংশ্লিষ্ট গাড়ি চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেন। 

সিটি করপোরেশনের পরিবহন বিভাগের ভারি গাড়ির চালকদের মধ্যে রয়েছেন মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন (২), মো. কবির হোসেন (২), মো. রবিউল আলম এবং হালকা গাড়ির চালকদের মধ্যে রয়েছেন মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদার। 

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। 

আরও পড়ুন: অবশেষে পাঁচ শর্ত জুড়ে হাফপাসের প্রজ্ঞাপন জারি

ডিএসসিসি বলছে, আদেশগুলোর বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালানোয় প্রায়শই দুর্ঘটনা সংঘঠিত হচ্ছে এবং প্রাণহানিসহ জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শৃঙ্খলা পরিপন্থি। এ কারণে করপোরেশনের সুনাম চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।’

সাময়িক বরখাস্তকালীন এসব চালক বিধিমোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন বলেও আদেশে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৮) মারা যান।

এই ঘটনা তদন্তে বেরিয়ে আসে, ডিএসসিসির গাড়ির মূল চালক যারা তারা প্রায়ই অন্য কাউকে দিয়ে গাড়ি চালাচ্ছেন।

পরদিন পান্থপথে উত্তর সিটির ময়লার গাড়ির চাপায় আহসান কবির খান নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। 


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর