বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় ডিএনসিসি কর্মীর মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১:৩৩ এএম

রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত-রাত সোয়া বারোটার সময় এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম মো. আবুল হোসেন (৪৫)। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চাকরি করতেন। 

আবুল হোসেন টঙ্গীর দত্তপাড়ার গুদারা ঘাট চানকিরটেক গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে। তার স্ত্রী'র নাম পারুল বেগম।  তিনি তিন কন্যাসন্তানের জনক ছিলেন।

নিহতের ভাতিজা মো. রাসেল জানান, তার চাচা কর্মস্থল থেকে বাইসাইকেল চালিয়ে টঙ্গীর বাসায় যাওয়ার পথে উত্তর বাড্ডা হোসেন মার্কেটের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হন। 

আরও পড়ুন: ঘন কুয়াশায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত সাড়ে তিনটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা অবগত রয়েছে। এ ঘটনায় চালককে আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে।


একাত্তর/এসজে

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর