পুরান ঢাকায় আবারও আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫১ পিএম

রাজধানীর পুরান ঢাকায় আবারও আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে জুতা তৈরির একটি কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। এর আগে গত রোববার (১২ ডিসেম্বর) বংশালে সুরিটোলা চারতলা ভবনের দুই তলায় একটি জুতার গোডাউনে আগুনের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, সাড়ে পাঁচটার দিকে পুরান ঢাকার নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় জুতা তৈরির একটি কারখানায় আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন: আপাতত সীমিত আকারে দেয়া হবে বুস্টার ডোজ 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
পুরান ঢাকার বাসিন্দাদের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের সুবিধার্থে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর