এক্সজস্ট ফ্যান ভেঙে মার্কেটে ঢুকে দুই স্বর্ণের দোকানে চুরি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯:৩৩ পিএম

রাজধানীর কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিংমলের দুটি স্বর্ণের দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। মালিকদের দাবি, দুই দোকান থেকে অন্তত ছয়শ’ ভরি স্বর্ন চুরি গেছে। 

দোকানের সিসিটিভির ছবি দেখে সম্ভাব্য দুই অপরাধীকে সনাক্ত করেছে পুলিশ। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই যুবক কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমল থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে। চারতলায় দুই স্বর্ণের দোকান লুটের পর স্বাভাবিকভাবেই বের হয়ে যায় তারা। 

এর পরের ফুটেজেই দেখা যায় তারা দৌড়ে রাস্তা পার হয়ে যাচ্ছে। পুলিশের ধারণা, এই দুজনেই চুরির সঙ্গে জড়িত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান, দুই চোর বাথরুমের এগজাস্ট ফ্যান ভেঙে মার্কেটের ভেতরে ঢুকতে পারে। 

আবার শাটার ভেঙে ভেতরে ঢুকে বাথরুম ভেঙেও বাইরে যেতে পারে। খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ঘটনা অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

মোহনা জুয়েলার্স ও বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েলারি দোকানের মালিকদের দাবি, দুই দোকান থেকে প্রায় ৬০০ ভরি স্বর্ণ ও হিরা চুরি গেছে। চুরির জন্য দুর্বল নিরাপত্তাকে দায়ী করেন তারা। 

মালিকরা বলেন, ‘রাতে দোকান বন্ধ করে প্রতিষ্ঠানের কর্মীরা চলে যায়। সকালে এসে দোকান খুলে তারা চুরির বিষয়টি টের পায়। এমন ঘটনা কিভাবে ঘটল বুঝতে পারছি না’।

এই চুরির ঘটনায় দুই অপরাধীর সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। সিআইডি ও মহানগর গোয়েন্দা পুলিশ ঘট্নাস্থল আলামত সংগ্রহ করেছে।


একাত্তর/ এনএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর