কিশোরীকে ধর্ষণের ঘটনায় রিমান্ডে অভিযুক্ত এপিবিএন সদস্য

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৮:৫২ পিএম

রাজধানীর মতিঝিলে এজিবি কলনোতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল শিমুল আহমেদকে (২৭) রিমান্ডে দিয়েছেন আদালত।

এর আগে, শিমুলকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক সুজন কুমার। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরও পড়ুন: দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত এক

মামলার তদন্ত কর্মকর্তা সুজন কুমার জানান, কিশোরীর বাবা-মা দু'জনে চাকরি করেন। রোববার (২৬ ডিসেম্বর) সকালে মেয়েটির বাবা-মা বাসায় ছিলেন না। সেসময় ওই কিশোরীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্ত শিমুল।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

পরে কিশোরীর বাবা বাদী হয়ে মতিঝিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর শিমুল আহমেদকে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ঋণনির্ভরতা থেকে সরে এসে চীনের সঙ্গে বাংলাদেশ আগামীতে যৌথ বিনিয়োগে যেতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৯৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর