বছরের প্রথম দিনে টিকা পেলেন প্রায় ৯ লাখ মানুষ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২:৪৩ পিএম

করোনা প্রতিরোধে বছরের প্রথম দিনে সারাদেশে আট লাখ ৭৮ হাজার ৭৯৪ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ৩৬ লাখ ৩৯ হাজার ১৫০ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন লাখ ৭১ হাজার ৯১০ জন।

গত বছরের ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। 

image


স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৪ হাজার ৫৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার ৭৯৫ জনকে। আর আজ (শনিবার) দুই লাখ এক হাজার ৮১০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১১ হাজার ৬৬৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। 

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে সাত কোটি ৪১ লাখ ৬২২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন পাঁচ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল জানুয়ারিতে

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর