৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল জানুয়ারিতে

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০১:২২ পিএম

৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল চলতি (জানুয়ারি) মাসে প্রকাশ করা হতে পারে। 

রোববার (২ জানুয়ারি) সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। চলতি মাসেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। ৪৩তম বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

আরও পড়ুন: কিউইদের গুড়িয়ে দিয়ে ভালো শুরু বাংলাদেশের

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।


একাত্তর/এসি

সরকার ২০০৫ সালের ২৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৬৭৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার সার্ভিসে প্রথম ধাপে নিয়োগ দিয়েছে।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবি ও পিএসসির স্বৈরাচারী আচরণের প্রতিবাদে পিএসসির সামনে অবস্থান নিয়েছে বিসিএস পরীক্ষার্থীরা।
৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদনের সময় শেষ হওয়ার পথে। রোববার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত ৯ দিনে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।১০ আগস্ট একাদশে ভর্তির প্রথম ধাপে...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর