সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১১:২৮ পিএম

আদালতের আদেশ প্রতিপালন না করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।  

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে এক সদস্য প্রার্থীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন।

আরও পড়ুন: মালয়েশিয়ার সাত রাজ্যে ভারী বর্ষণে বন্যা

আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন, রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনে সদস্য প্রার্থী আহমেদ কবির ৮ ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু তাতে সাড়া না পেয়ে আহমেদ কবির হাইকোর্টের দ্বারস্থ হন।

তার রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ইসিতে করা আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন। 

একইসঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না করতে নির্দেশ দেন। কিন্তু আদালতের ওই আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের গেজেট প্রকাশ করে।

এই অবস্থায় আহমেদ কবির হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। শুনানি নিয়ে আদালত রুল জারি করেছেন বলে জানান আইনজীবী এবিএম আলতাফ হোসেন।


একাত্তর/এআর


সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
বঙ্গোপসাগরে এখন কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, তার ওপর যোগ হয়েছে জলদস্যুতার আতঙ্ক। তবে সাধারণ কোনো ডাকাত দল নয়; অভিযোগ উঠেছে, মাছ ধরার আড়ালে বড়ো ট্রলার নিয়ে একশ্রেণির জেলে রূপী দস্যু হামলা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সম্প্রতি প্রকাশিত এক ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্কের আসল সত্য উন্মোচিত হয়েছে।...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান।
ঢাকা মহানগরের যানজট নিরসনে নির্মাণাধীন অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের (ইনার সার্কুলার রিং রোড) কাজ দ্রুত শেষ করতে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর