মালয়েশিয়ার সাত রাজ্যে ভারী বর্ষণে বন্যা

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১০:১৪ পিএম

টানা ভারী বর্ষণে মালয়েশিয়ার সাতটি রাজ্য বন্যা কবলিত হয়ে পড়েছে। বিগত দুই সপ্তাহে এক লাখ ২৫ হাজারের বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানায়। তারা আরও জানিয়েছে, বন্যা কবলিত এলাকার কয়েক হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 

বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এখনও বন্যা কবলিত রয়েছে কেলানতান, তেরেংগানু, পাহাং, জোহর, মালাক্কা, নেগেরি সেমবিলান ও সাবা। এই রাজ্যেগুলোর ১২৮ ত্রাণ শিবিরে আশ্রয় দেয়া গেছে এক হাজার ৭২৭ জনকে।

বিবৃতিতে প্রাথমিক ক্ষয়ক্ষতির ধারণা দিতে বলা হয়, সারা দেশে এক লাখ ২৫ হাজার ৪৯০ জন লোক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের মধ্যে এক লাখ ১৭ হাজার ৭০০ জন তাদের বাড়িতে ফিরতে পেরেছেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকালে মালয়েশিয়ার পূব উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যা হয়ে থাকে। কিন্তু এবার ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া অস্বাভাবিক ভারী বর্ষণে হাজার হাজার লোক ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার  জরুরি সেবা খাতগুলোও।

এখন পর্যন্ত চলমান বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে এবং দুই জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ বিভাগ।

এই বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দিতে ৩৩ কোটি ৬২ লাখ ডলার মঞ্জুর করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে জাতীয় পরিকল্পনা তৈরি করতে জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিল থেকে ৩০ লাখ ডলারও চেয়েছে তারা।


একাত্তর/জো 

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
দেশের আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং এটিকে ব্যবসা খাত থেকে সম্পূর্ণ আলাদা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ব্যাংকের সংখ্যা কমিয়ে এই খাতে সুশাসন নিশ্চিত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর