মেরিন ড্রাইভ থেকে সাড়ে ১২ কোটি টাকার আইস জব্দ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০১:৪২ পিএম

কক্সবাজার জেলার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এই মাদকের আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। 

শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযান চলাকালে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকার সাগর পাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগটি ঝাউ বনে ফেলে দৌড়ে পালিয়ে যায় লোকটি। পরে ব্যাগটি তল্লাশি করে কোস্ট গার্ড সদস্যরা ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/এআর

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
পর্যটকদের অস্বাভাবিক ভিড় এড়াতে বিকল্প পর্যটন স্পট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সেন্টমার্টিনের বিকল্প হতে পারে নিঝুম দ্বীপ। আর কক্সবাজারের বদলে পতেঙ্গা বা শাহপরীর দ্বীপে ভ্রমণ করতে পারে মানুষ।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর