এক ডোজ টিকাও পাননি বেশিরভাগ বাসচালক ও শ্রমিক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৩২ পিএম

রাজধানীর গণপরিবহনের চাকা যাদের হাতে ঘুরে, সেই বাসচালক ও বাস শ্রমিকদের প্রায় ৭০ শতাংশই এখনো করোনার এক ডোজ টিকাও পাননি

তাদের বেশিরভাগই জানেন না টিকার জন্য কিভাবে নিবন্ধন করতে হবে এজন্য ‘সুরক্ষা’ নামে যে একটি অ্যাপ রয়েছে সেই খবরও জানা নেই কারও।

এদিকে টিকার সনদ ছাড়া গাড়ি চালানো যাবে না- বিআরটিএ'র এমন নির্দেশনায় আপত্তি জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিক নেতারা

তারা বলছেন, দেশের টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের টিকার জন্য ব্যবস্থা করা না হলে চালকের অভাবে অনেক বাস বন্ধ রাখতে হবে

করোনার নতুন ঢেউয়ের মধ্যে সব আসনে যাত্রী নিলেও বাসগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি চালাতে সড়কে চলছে বিআরটিএ' ভ্রাম্যমান আদালতের অভিযান

সরকারি নির্দেশনা মতে প্রত্যেক বাস হেল্পারদের করোনার টিকা দেয়ার সনদ সাথে রাখতে হবে যারা টিকার সনদ দেখাতে পারছে না তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়া হচ্ছে।

সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় রাজধানীর মহাখালি বাস টার্মিনালে চলা অভিযানে ১০টি বাসের চালককে বাস থেকে নামিয়ে দেয়া হয়

তবে বাস্তব চিত্র হচ্ছে এখনও প্রায় ৭০ শতাংশ চালক শ্রমিকই করোনা টিকার আওতায় আসেনি তাদের বেশিরভাগই এক ডোজ টিকাও নেননি

শ্রমিকরা বলছেন, টিকা নেয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে তাদের কিছু জানা নেই। কারো কাছ থেকে এ ব্যাপারেকোন সহায়তাও পাননি। তবে তারা টিকা নিতে আগ্রহী।

আর, পরিবহন মালিক শ্রমিক নেতারা বলছেন, টিকা সনদ ছাড়া চালকদের গাড়ি চালাতে দেয়া না হলে চালক সংকটে পড়বে পরিবহন সেক্টর

তারা দাবি জানান, দেশের প্রতিটি বাসস্ট্যান্ডে চালক শ্রমিকদের জন্য টিকার ব্যবস্থা করা হোক এ ধরনের উদ্যোগ নেয়া হলে সহযোগিতার কথাও জানান তারা।

তবে জানা গেছে, যারা এখনও এক ডোজ টিকাও নেয়নি তাদের তালিকা করেছে পরিবহন কোম্পানিগুলো সে তালিকা পাঠানো হবে স্বাস্থ্য অধিদপ্তরে

এরপরই পরিবহন শ্রমিকদের টিকার আওতায় আনার কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনে টার্মিনালে গিয়ে টিকা দেয়ার কথাও ভাবা হচ্ছে।


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর